🔻বাংলাদেশের এক তৃতীয়াংশ দর্শনীয় স্থান ভোলার দ্বীপে। দেশের দক্ষিনে বঙ্গপোসাগর এবং দেশের সর্ব বৃহৎ নদী মেঘনার কুল ঘেসে অবস্থিত একটি জেলা। যার সাথে কোনো জেলার সড়ক যোগাযোগ পথ নেই। দেশের সর্ব বৃহৎ দ্বীপ ভোলা এবং শুধু দ্বীপ নয় ভোলা দেশের সুসজ্জিত একটি জেলা। ভোলা দেশের একমাত্র জেলা যে জেলার কোনো আঞ্চলিক ভাষা নেই। ভোলার মানুষ সব ধরনের ভাষায় সহজেই কথা বলতে পারে। ভোলা'ই দেশের একমাত্র জেলা যে জেলার মানুষ সবচেয়ে অতিথি পরায়ণ।
*প্রাকৃতিক সৌন্দর্যের জন্য "কুইন আইল্যান্ড অব বাংলাদেশ" খেতাবটি এই জেলার দখলেই।
*দক্ষিন এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ওয়াচ টাওয়ার ভোলার দ্বীপে।
*দেশের দ্বিতীয় সুন্দরবন খ্যাত প্রাকৃতিক বৈচিত্রময় দর্শনীয় স্থান চর কুকরি মুকরি,
*শাহবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র,
*শান্ত নিবিড় দ্বীপ মনপুরার হরীণা প্রান্তরে বেড়াতে এসে দেখবেন..
*এছাড়াও আছে দ্বিতীয় কক্সবাজার খ্যাত তাড়ুয়া সমুদ্র সৈকত।
আসুননা একবার দেখবেন প্রান ভরে যাবে।
*ফাতেমা খানম মসজিদ,
*নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ,
*দুদু মিয়ার মাজার,
*বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি যাদুঘর জেলার দর্শনীয় স্থান।
এছাড়া ও ভোলার লালমোহনে রয়েছে,
*দেশের প্রথম সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক।
*সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন তো জমিদার বাড়িকেও হার মানায়।
*নদী পথে শান্তির বাহন বিলাশবহুল লঞ্চ গুলো ভোলার মানুষের গর্ব।
বাংলাদেশটাই যেখানে পৃথিবীর ব-দ্বীপ। সুতরাং দ্বীপে বাস করে ভোলা কে তুচ্ছ করে দেখা একেবারেই অনর্থক।




0 Comments