জীবনের কিছু
স্মৃতি রংধনুর মত,
রংধনুর সাতটি
রং-
মানুষের মনের
ভাব ও
বিভিন্ন ধারায়,
বিভিন্ন রকম।
তবে মনের পরিবর্তন
শীতে বেশি হারায়.।
কুয়াশার চাঁদড়ে
ঢেকে রাখা দিনাজপুর
দেখার ইচ্ছে-বহুদূর.।
আজ পরন্ত মুখর
ছন্দে
শিশিরের আবছা
গা-লাগাতে
আমরা-১২ জন।
সজিব বাবুর
বিয়েতে-একটু হারাতে
যাওয়ার অপেক্ষায়
অনেকদিন.
শীতের আজ তৃতীয়
দিন,
কমলাপুর রেলস্টেশন
যাওয়া হয় না
অনেকদিন.।
গিয়েছিলাম ঐ
শ্রীমঙ্গল,
ছিল অনেক রূপকথার
গল্প.
সেই গল্পের
পূনারাবৃত্তি-
রাব্বি মিয়ার
আগমন,
যাবে সে দিনাজপুর
হবে মোদের অংশীদার.।
.
টুকি টাকি ম্যাসেজ
বাজছে
মোবাইলে ফোনে.।
চোঁখের পাপড়ি
খুলে দেখি,
আমরা কমলাপুর
রেলস্টেশনে।
চিলহাট্টি তার
হৃদয়ে,
বসতে দিয়েছে।
বসছি মোরা ১২জন।
ভাবনায় ভাবনায়,
আনন্দে আনন্দে,
উড়াল দিল-দিনাজপুর
সজিব মিয়ার
বাড়ি.।
রাতটি তখন দুইটা
হঠ্যাৎ থমকে
দাড়ালো চিলহাট্টি
কি হয়েছে, কি
হয়েছে?
দিনাজপুরের
মাটিতে পায়ের স্পর্শে
যেন দিনাজপুর
আলোকিত,
ওরা আমাদেরকেই
খুজছে
১২জনকে পেয়ে যেন, তারা ধন্য।



0 Comments