বাংলাদেশ ক্রিকেট দল সুন্দর ভাবেই গিয়েছিল ভারত। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়। এরপর বাংলাদেশ হেরেছে টানা চার ম্যাচে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেনি।


কারণ আফগানিস্তানের সাথে যে ম্যাচটি জিতেছিল সেই ম্যাচটি লো-স্কোরিং ম্যাচ.. যেইখানে দুই ওপেনিং-তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস ডাব্বা মেরেছে। শুধু লো-স্কোরিং ম্যাচ হওয়ার কারনে ম্যাচটি বাংলাদেশ জিতে যায়। ভারতে বিশ্বকাপে টিকে থাকতে হলে ওপেনিং ও মিডল অর্ডার ভালো করা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নাই। আর গত যে চারটি ম্যাচ হেরেছে সেখানে ওপেনিং থেকে ভালো কিছু আসেন নাই.। তাই দল হেরে গেছে।

আজ এমন কঠিন পরিস্থিতিতেই বাংলাদেশ খেলবে তুলনামূলক কম শক্তির দল নেদারল্যান্ডসের বিপক্ষে। কলকাতার ইডেন গার্ডেনে বেলা আড়াইটায় হবে ম্যাচটি। বিশ্বকাপে নেদারল্যান্ডসের শুরুটা ভালো হয়নি। সর্বশেষ ম্যাচে বিশাল ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। এই ডাচরাই আবার এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। তাই ম্যাচটি মোটেই সহজ হবে না

বাংলাদেশের জন্য।

এমনকি বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে ওপেনিং ভালো করা জয়ের আশা করা বোকামীর মত..।

তাই যত দ্রুত সম্ভব ওপেনিং ভালো করতে হবে।