Fake Love (Sesson 1)

 #আক্ষেপ_শেষপ্রহর

#FakeLove_Sesson1

#পর্ব৫ #RAAZ

 


আসিফ ম্যাসেজ দেওয়ার ১০ সেকেন্ডের মধ্যে কল আসল।

আসিফ: হ্যালো।

তুষা: কই তুমি ?

আসিফ: কেন গাড়িতে?

তুষা: এখনই গাড়ি থেকে নামো।

আসিফ: কেন?

তুষা: নামতে বলছি নামো

আসিফ: ওকে।

 

ড্রাইভার ভাই আমাকে এখানে একটু নামিয়ে দিয়ে যান। এই নেন আপনার টাকা।

 

আসিফ: হুমম বলো?

তুষা: তুমি কি বললা?

আসিফ: কই কি?

তুষা: ম্যাসেজ করে?

আসিফ: কেন তুমি বাংলা পড়তে পারো না।

তুষা: আমি বলছি কেন তুমি এই কথা বলছো? আমাকে কাদাতে ভালো লাগে তোমার।

 

তুষা কেদে দিল, কান্না করেই যাচ্ছে।

 

আসিফ: তুষা, তুষা, সরি এই কানে ধরছি আর কখনো এই কথা বলবো না। ঐ তুষা কানে ধরলাম তো ।

তুষা প্লিজ থামো আর করবো না।

 

তুষা: সত্যি বলছো তো (কাদো কাদো কন্ঠে)

আসিফ: হুম সত্যি বলছি। আর কখনো বলবো না।

 

<<<<>>> 

আসিফ বাস থেকে নেমে বাসায় গেল, ফ্রেশ হলো, খাওয়া করে একটু ঘুম দিল।

 

তুষা বিকেলে কল দিল।

 

তুষা: হ্যালো, আস্সালামু আলাইকুম জনাব,

আসিফ: হুম, অলাইকুম সালাম। (ঘুম ঘুম কন্ঠে)

তুষা: এই তুমি এখনো ঘুমাচ্ছো! আমাকে কল দিলে না কেন বাসায় ফিরে?

আসিফ: দেবো তো, তুমি কই আছো?

তুষা: আমি বাসায়।

আসিফ: একটা কথা বলবো রাখবা?

তুষা: কি বলো?

আসিফ:  ইয়ে মানে,,, দূর কিছু না। তোমাকে ফ্রেশ হয়ে কল দিচ্ছি।

তুষা: আচ্ছা ঠিক আছে।

তুষা ভাবতে লাগল কি এমন বলেও বললো না। দূর যাই হোক পরে আমাকে বলবেই।

 

বিকেল তখন ৪:৩০ মিনিট...

 

আসিফ: হ্যালো

তুষা: হ্যালো, এতক্ষন সময় লাগে তোমার কল দিতে।

আসিফ: রেডি হয়ে শ্যামলী সিনেমার হলের কাছে আসো।

তুষা: কেন ঐখানে আবার কি?

আসিফ: আমি এখন ঢাকা, শ্যামলী সিনেমার হলের পাশে দাড়িয়ে আছি, বন্ধুদের সাথে কথা বলছি, তোমার জন্য অপেক্ষা করছি। আজ একটু ঘুরবো।

 

তুষা: তুমি সত্যি বলছো!

আসিফ: আসো তাহলে বুঝতে পারবে।

তুষা: আমাকে ৩০মিনিট সময় দেও আমি রেডি হয়ে আসছি।

আসিফ: ৩০ মিনিট নয় তোমাকে ১ ঘন্টা সময় দিলাম, তুমি আসতে ধীরে আসো।

তুষা: আচ্ছা।

 

তুষা আজ আসিফের পছন্দের কালার নীল শাড়ী পড়েছে। আজ আসিফকে দেখাতে চায় নীল শাড়ীতে তাকে কেমন সুন্দর লাগে!

 

তুষা সুন্দর করে পরিপাটি হয়ে মিরপুর ২ সিনেমা হলের পাশের গলিতে আসল।

 

আসিফকে কল দিল।

 

আসিফ: হ্যালো কই তুমি?

তুষা: আমি সিনেমা হলের পিছনে।

আসিফ: ওকে থাকো আসছি।

 

আসিফ এই তোরা থাক আমি গেলাম।

 

আসিফ সিনেমা হলের পাশের গলিতে গিয়ে এক কথায় অবাক হয়ে গেল,, এত সুন্দর বানাইছে আল্লাহয়

যেন রূপকথার রাজ কন্যাকে ও হার মানাবে।

 

আজ নীল বর্নের কেশে লাগছে

তোমায় অপরুপা নীলাবতী

আমার কল্পনা,

আমার হৃদয় করেছো তুমি উৎপল্ল।

তোমার মায়াজালে,

আজ আমি হয়েছি বন্দি।

তোমার রূপে, রূপের ছন্দে

হারিয়ে ফেলেছি নিজেকে।

ও আমার অপরূপা

আমার নীলাবতী,

আমি যে তোমায় আরো ভালোবাসি।

 

 

আসিফকে তাকিয়ে থাকতে দেখে :-

এই যে, হ্যালো এভাবে তাকিয়ে আসো কেন? আমাকে আগে কি দেখনি! (তুষা)

আসিফ: কই কিছু নাতো।

 

তুষা ও অবাক হয়ে গেল তার পছন্দের কালার আকাশ বেগুনি এবং হুলুদ, কিন্তু আসিফকে তো এইসব কালার সম্পর্কে বলা হয়নি।

আসিফ বেগুনি কালারের একটি টি-সার্ট পড়েছে। সুন্দরই লাগে । সাথে ইন করা- আবার সু পড়া উফ এক কথায় অস্থির।

 

তুষার তাকিয়ে থাকাকে ও আসিফ বেংচি মারে।

 

অত:পর দুজন ঘুরতে বের হয়। তারা জিয়া-উদ্যান, জিয়া-উদ্যান থেকে সংসদ ভবন। সন্ধ্যা নামতেই আসিফ তার হাতে থাকা ব্যাগ থেকে হুলুদ পাঞ্জাবীটি বের করে এবং শরীরে পরিদান করে। তুষা রীতিমত অবাক হয়ে যায়। আসিফের হাতে তাহলে পাঞ্জাবী ছিল। তুষা খুব খুশি হয়।

দুইজন এক সাথে হাটছে আর কথা বলছে।

তুষা: জানো আজ আমি মহা খুশি।

আসিফ: কেনো?

তুষা: এমন একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য।

আসিফ: তাই।

তুষা: হুমম, তোমাকে অনেক ধন্যবাদ, বলেই আসিফের হাতের একটি কনিষ্ঠ আঙ্গুল ধরে।

আসিফ রীতিমত একটু চমকিয়ে যায় এবং তুষার দিকে তাকায়। তুষা একটি হাসি দেয়, যেন সে হাসিতে লুকিয়ে আছে হাজারো ভালোবাসা, এই ভালোবাসা যেন আসিফের জন্য।

 

আসিফ: তোমাকে আজ অনেক সুন্দর লাগছে।

তুষা: তাই নাকি,, । তবে তোমাকে ও

আসিফ: আমাকে কি?

তুষা: সুন্দর। ও আসার সময় কিছু ছেলে আমার দিকে ভেবলা চোঁখে তাকিয়ে ছিল।

আসিফ: কি ,,, তুমি আর এভাবে কোথাও যাবে না

তুষা: তাই বলে ওদের জন্য।

আসিফ: ওদের জন্য নয় আমার জন্য তুমি আর কোথাও এভাবে যাবে না।

তুষা: ঠিক আছে।

আসিফ: চলো

তুষা: কোথায়?

আসিফ: রেস্টুরেন্টে কিছু খাবো, সারাদিন....!
তুষা: সারাদিন মানে....তুমি কি কিছু খাওনি!

আসিফ: তা না, এসেইতো ঘুমিয়ে গেছি। তাই আর খাওয়া হয়নি।

তুষা: তুমি আমাকে বলবা না।

আসিফ: তোমাকে দেখার পর সব কিছু ভুলে গেছি।

তুষা: ঢং করা লাগবে না এখন চলো।

আসিফ: কোথায় আবার?

তুষা: খাব আমার খিদে পেয়েছে।

আসিফ: চলো।

ওরা রাতে ডিনার করে আরো কিছুক্ষন ঘোরঘুরি করে। তুষা কে বাসার কাছে  এগিয়ে দিয়ে আসিফ চলল অফিসের দিকে আজ আবার যেতে হবে মড্ডবাড়িয়া।

তুষাকে আগেই বলে রেখেছে সে যে আজ আবার মড্ডবাড়িয়া যাবে। শুধু তার জন্য ঢাকায় আসা।

আসিফ ঢাকা থেকে গাড়িতে চড়ে সোজা মড্ডবাড়িয়া পিরোজপুর এসে পৌচ্ছালো পরদিন সকাল ৮:০০ টায়। অফিসে পৌচ্ছে আসিফ তুষাকে একটা কল দিল, তুষা ও মাত্র ঘুম থেকে উঠছে।

 

আসিফ: হ্যালো ম্যাডাম, ঘুম কি ভাঙ্গলো?

তুষা: এই তো তোমার ফোন পেয়ে....। 

To-Be-Continue


পূর্বের পর্ব:-

আক্ষেপ- শেষ প্রহর। Fake Love (Season 1) । পর্ব -২ #RAAZ

আক্ষেপ- শেষ প্রহর। Fake Love (Season 1) । পর্ব -৩ #RAAZ