ইয়েলোস্টোন বিশ্বের প্রথম জাতীয় উদ্যান। এটি বন্যপ্রাণী ও বিভিন্ন প্রকার ভূতাপমাত্রাগত বৈশিষ্ট্যের জন্য অন্যতম। পুরাতন বিশ্বস্ত গেজার এই উদ্যানের জনপ্রিয় দ্রষ্টব্য স্থলগুলির মধ্যে অন্যতম। এখানে বিভিন্ন প্রকার পরিবেশব্যবস্থা দেখা গেলেও, এগুলির মধ্যে সাবআলপাইন বনভূমি প্রধান।যার মধ্যে রয়েছে পর্বতমালা, উপ আ্যলপাইন অরণ্য, গিরিখাত, নদী ও হ্রদ।উদ্যানটি এক বৈচিত্র্যময় বন্যপ্রাণীর সমন্বয়ে গঠিত; যার মধ্যে রয়েছে ইয়েলোস্টোন পার্ক বাইসন হার্ড, যা উদ্যানের চারপাশে অবাধে ভ্রমণ করে। উদ্যানে চারপাশে অন্যান্য বন্যপ্রানীদের মধ্যে রয়েছে ঈক, ভালুক, নেকড়ে, হরিণ, বড় শিংওয়ালা ভেড়া ইত্যাদি।

জাতীয় উদ্যানে দর্শনীয় স্থানগুলো:

  • জাতীয় উদ্যানে উষ্ণ প্রসবণ

উদ্যানটিতে বেশ কিছু বিশিষ্ট উষ্ণ প্রসবণের মধ্যে রয়েছে বিস্কুট অববাহিকা, গ্র্যান্ড প্রিজম প্রসবণ, মিডওয়ে উষ্ণ প্রসবণ অববাহিকা, আপার উষ্ণ প্রসবণ অববাহিকা, নরিস উষ্ণ প্রসবণ অববাহিকা ইত্যাদি।

  •  লামার উপত্যকা 

 বন্যপ্রাণী প্রেমীদের জন্য এটি হল শ্রেষ্ঠ জায়গা। ভ্রমণার্থীরা প্রাণীদের পাল দেখতে পেতে পারেন, যেমন বাইসন, ঈক এবং প্রোঙ্গহর্ন আ্যন্টিলোপ উপত্যকায় ঘোরাঘুরি করে ইত্যাদি।

  • আর্টিস্ট পয়েন্ট 

এটি হল উদ্যানটির  এক অন্যতম শ্রেষ্ঠ দৃষ্টিগোচর জিনিস।এটি একজন শিল্পীর চিত্রাঙ্কনের মত মনে হয়।

ইয়েলোস্টোন জাতীয় উদ্যান সম্পর্কে তথ্যাবলী

  • উদ্যানটি 1872 সালের 1-লা মার্চ স্থাপিত হয়েছিল।
  • এটি প্রায় 2,219,791 একর এলাকা জুড়ে আবৃত রয়েছে।
  • ইয়েলোস্টোন জাতীয় উদ্যান, 1978 সালে ইউনেস্কো (ইউ.এন.ই.এস.সি.ও)দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয়।

 



 
 

ইয়েলোস্টোন জাতীয় উদ্যান পরিদর্শনের সেরা সময়

উদ্যানটি গ্রীষ্মকালে দিনেরবেলায় উষ্ণ ও রাত্রিতে শীতল সহ বেশ মনোরম থাকে, তবে যদিও এখানে ঘন-ঘন বৃষ্টি হয়। বিশেষ করে বসন্তকাল ও শরৎকালে ব্যাপক মাত্রায় তাপমাত্রার তারতম্য লক্ষ্য করা যায়। শীতকালের সময় উদ্যানটি প্রায় সময়ই তুষারে আবৃত থাকে, যা উদ্যানটিতে বরফাবৃত প্রস্তর, ক্রশ-কান্ট্রি স্কি বা স্নোমোবাইলের অভিজ্ঞতা নেওয়ার জন্যও অসাধারণ সময় হতে পারে।

 

ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের টিকিট

ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের প্রবেশমূল্য নিম্নলিখিত রূপে বর্ণিত রয়েছে:

  • 16 বছর ও তার উর্দ্ধে ভ্রমণার্থীদের জন্য প্রবেশমূল্য হল মাথাপিছু $12 (পায়ে হেঁটে, স্কি, সাইকেল, ইত্যাদির দ্বারা প্রবেশে)।
  • ব্যাক্তিগত যানবাহনের জন্য $25.
  • স্নোমোবাইল বা মোটরসাইকেল উভয়ের জন্য $20.
  • ব্যবসায়িক বা কমার্সিয়াল যানবাহনের জন্য $25 থেকে $300 পর্যন্ত।